Google Discover থেকে ট্রাফিক হারানোর পর পুনরুদ্ধারের কৌশল
গুগল ডিসকভার ট্রাফিক কমে যাওয়ার প্রধান কারণ এবং এবং তা পুনরায় ফিরে পাওয়ার
বাস্তব সম্মত কৌশল

গুগলের অ্যালগরিদম আপডেট, পলিসি ভায়োলেশন কিংবা টেকনিক্যাল ত্রুটির কারণে এটি হতে
পারে। এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি আপনার হারানো গুগল
ডিসকভার ট্রাফিক পুনরুদ্ধার করবেন, গুগলের টপ র্যাংকে ফিরে আসবেন এবং এমন কী কী
সতর্কতামূলক ব্যবস্থা নেবেন যাতে গুগল আপনার ওয়েবসাইটকে কখনোই পেনাল্টি বা ব্লক
(Lock) না করে। আমরা এই আর্টিকালে এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পেজসূচিপত্রঃ গুগল ডিসকভার থেকে ট্রাফিক হারানোর পর পুনরুদ্ধারের কৌশল
- গুগল ডিসকভার কী এবং এর ট্রাফিক ড্রপ হওয়ার মূল কারণসমূহ।
- গুগল ডিসকভার পলিসি এবং কন্টেন্ট নীতিমালা অনুসরণ করা।
- ক্লিকবেইট (Clickbait) বর্জন এবং সুন্দর শিরোনাম যুক্ত ও মেটা ডেসক্রিপশন বানানোর উপায়।
- উচ্চ মানের এবং বড় সাইজের ইমেজ ব্যবহার করার প্রক্রিয়া।
- কীভাবে E-E-A-T উন্নত করবেন? E-E-A-T ফ্রেমওয়ার্ক তৈরি করা।
- টেকনিক্যাল এসইও এবং কোর ওয়েব ভাইটালস অপটিমাইজেশন করার প্রক্রিয়া
- ইউজার এনগেজমেন্টএবং সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করার কৌশল।
- ট্রেন্ডিং টপিকস এবং রিয়েল-টাইম নিউজ কভার করার সঠিক পদ্ধতি।
- গুগল সার্চ কনসোল অ্যানলাইসিসের পরে ডিসকভার ডাটা পরীক্ষা নিরীক্ষা করা।
- উপসংহার।
গুগল ডিসকভার কি ও এর ট্রাফিক ড্রপ হওয়ার মূল কারণ
সমূহগুগল ডিসকভার ট্রাফিক ধরে রাখার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গুগল
ডিসকভার হলো গুগলের এমন একটি ফিচার যা ব্যবহারকারীদের কোনো কিছু সার্চ করা
ছাড়াই তাদের আগ্রহ, পছন্দ এবং ব্রাউজিং হিস্ট্রির ওপর ভিত্তি করে কন্টেন্ট
সাজেস্ট করে। এটি সম্পূর্ণ একটি পুশ-বেসড (Push-based) ট্রাফিক সোর্স। সাধারণ
সার্চ ইঞ্জিনের মতো এখানে ব্যবহারকারী কী-ওয়ার্ড লিখে খোঁজেন না, বরং গুগল
নিজেই ব্যবহারকারীর সামনে প্রাসঙ্গিক কন্টেন্ট তুলে ধরে। এই কারণে ডিসকভার
থেকে খুব অল্প সময়ে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক পাওয়া সম্ভব।তবে ডিসকভার ট্রাফিকের
একটি বড় বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত অস্থির (Volatile)। আজ হয়তো আপনার সাইটে ১
লাখ ভিজিটর এলো, কাল তা কমে ১০ হাজারে নেমে আসতে পারে। কিন্তু ট্রাফিক যদি
একেবারে শূন্য হয়ে যায়, তবে বুঝতে হবে আপনার সাইটে কোনো বড় সমস্যা হয়েছে।
ট্রাফিক হঠাৎ কমে যাওয়ার প্রধান কারণসমূহ
অ্যালগরিদম আপডেট (Algorithm Updates)। গুগল প্রতিনিয়ত তাদের কোর অ্যালগরিদম
আপডেট করে। এর ফলে ডিসকভারের কন্টেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া বদলে যেতে পারে।
পলিসি ভায়োলেশন (Policy Violations)। গুগলের কন্টেন্ট পলিসি না মানলে
ম্যানুয়াল অ্যাকশন বা অ্যালগরিদমিক পেনাল্টি আসতে পারে।
ক্লিকবেইট শিরোনাম।অতিরিক্ত লোভনীয় বা বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করলে
গুগল সাময়িকভাবে ট্রাফিক দিলেও পরে তা পুরোপুরি বন্ধ করে দেয়।
টেকনিক্যাল ত্রুটি। সাইটের স্পিড কমে যাওয়া, মোবাইল ফ্রেন্ডলিনেস নষ্ট হওয়া
কিংবা ইনডেক্সিং সমস্যা।
গুগল ডিসকভার পলিসি ও কনটেন্ট নীতিমালা অনুসরণ করা
গুগল যাতে আপনার ওয়েবসাইটকে কখনোই লক বা ব্লক না করে, তার জন্য গুগলের
ডিসকভার কন্টেন্ট পলিসি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গুগল ডিসকভারে আসার
জন্য সাধারণ সার্চের চেয়েও কড়া নিয়মকানুন রয়েছে। ব্লগার ওয়েবসাইটে বা
ওয়ার্ডপ্রেসে এমন বেশ কিছু কনটেন্ট আছে যেগুলো পড়া নিষিদ্ধ যেমন
ধরুন,বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য কোনো ঘটনার সত্যতা যাচাই না করে
কাল্পনিক বা গুজব ছড়ানো যাবে না।অশ্লীল ও প্রাপ্তবয়স্ক কন্টেন্ট (Adult
Content) এক্ষেত্রে যেকোনো যৌন উদ্দীপক ছবি, শব্দ বা
আর্টিকেলের উপাদান থাকলে সাইট চিরতরে ডিসকভার থেকে বাদ পড়তে পারে।সহিংসতা ও
ঘৃণা ছড়ানো (Violence & Hate Speech) যেমন কোনো জাতি, ধর্ম বা
গোষ্ঠীকে টার্গেট করে ঘৃণা ছড়ানো বা সহিংসতার ছবি/ভিডিও দেওয়া যাবে
না।মেডিকেল বা আর্থিক বিষয়ে ভুল তথ্য (YMYL - Your Money Your
Life) প্রদান করলে ভুল চিকিৎসার পরামর্শ বা আর্থিক প্রতারণামূলক
কন্টেন্ট গুগল কঠোরভাবে দমন করে।
আরও পড়ুনঃ গুগল কোর আপডেট ও ট্রাফিক ড্রপ
গুগলে নতুন কোন আপডেট ভার্সন আসার পরে আপনার ভিডিও যদি কমে যেতে পারে। এই
সময়ে র্যাংকিং হারানোর মূল কারণ এবং তা পুনরুদ্ধারের কার্যকরী কৌশলগুলো
বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আপনার জন্য
পরামর্শ প্রতি সপ্তাহে একবার গুগলের অফিশিয়াল 'Google Discover Content
Policies' পেজটি ভিজিট করুন এবং আপনার রাইটারদের সেই অনুযায়ী গাইড করুন।
ক্লিকবেইট (Clickbait) বর্জন এবং সুন্দর শিরোনাম যুক্ত ও মেটা ডেসক্রিপশন
বানানোর উপায়।
ক্লিকবেইট হলো এমন শিরোনাম যা পাঠককে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দিয়ে ক্লিক
করতে বাধ্য করে,কিন্তু লেখার ভেতরে সেই তথ্য থাকে না। এটি এড়াতে আপনাকে
সর্বদা সততা বজায় রাখতে হবেএমনভাবে যে শিরোনামে যা প্রতিশ্রুতি দেবেন, মূল
আর্টিকেলে অবশ্যই তার উত্তর বা সমাধান রাখুন।অতি-নাটকীয়তা বর্জন করুন: "এটি
দেখলে আপনার চোখ কপালে উঠবে", "এইমাত্র পাওয়া গোপন তথ্য" — এই ধরণের সস্তা বা
রহস্যময় বাক্য ব্যবহার বন্ধ করুন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক তথ্য দিতে
হবে এবং আর্টিকেলটি আর্টিকেলের মধ্যে কোন নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করতে
হবে (যেমন: ৫টি উপায়) ভেতরে যেন ঠিক ৫টি উপায়ই থাকে।ডিসকভারে ট্রাফিক পাওয়ার মূল চাবিকাঠি হলো শিরোনাম বা টাইটেল। কিন্তু
ট্রাফিকের লোভে ক্লিকবেইট (Clickbait) করা যাবে না। ক্লিকবেইট বলতে
বোঝায়—শিরোনামে এক কথা বলা আছে, কিন্তু আর্টিকেলের ভেতরে অন্য কিছু বা
শিরোনামের সত্যতা ভেতরে নেই।
কীভাবে সঠিক ও আকর্ষণীয় শিরোনাম লিখবেন?
কৌতূহল তৈরি করুন, প্রতারণা নয় এই বিষয়টি মাথায় রেখে শিরোনাম এমনভাবে
লিখুন যা পাঠকের মনে আগ্রহ তৈরি করবে, কিন্তু তাকে ধোঁকা দেবে না। (যেমন:
"স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর ৫টি বৈজ্ঞানিক উপায়" - এটি একটি ভালো
টাইটেল)। শিরোনামের ক্ষেত্রে আপনার অতিরিক্ত বাড়াবাড়ি বর্জন করা
উচিত যেমন উদাহরণস্বরূপ "এই খবরটি না দেখলে আপনার জীবন বরবাদ" বা
"আজ রাতেই ঘটবে অলৌকিক ঘটনা"—এই ধরনের শিরোনাম গুগল ডিসকভারের অ্যালগরিদম
সহজেই ডিটেক্ট করতে পারে এবং সাইট ব্লক করে দেয়।মেটা ডেসক্রিপশন অপ্টিমাইজেশন
করতে হলে আর্টিকেলের প্রথম ২-৩ লাইনের মধ্যে মূল বিষয়টি ফুটিয়ে তুলুন যাতে
ডিসকভারে কার্ডের নিচে টেক্সটটুকু দেখে পাঠক ক্লিক করতে বাধ্য হন
উচ্চমানের ও বড় সাইজের ইমেজ বানানোর প্রক্রিয়া
গুগল ডিসকভার একটি সম্পূর্ণ ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম। এখানে ব্যবহারকারীরা
প্রথমে ছবি দেখেন, তারপর শিরোনাম পড়েন। তাই ছবির কোয়ালিটি এবং সাইজ ডিসকভারে
জায়গা পাওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত।হাই কোয়ালিটি এবং বিগ সাইজের ইমেজ
তৈরি করার জন্য আপনার ইমেজের প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড ব্যবহার করে বেশ কিছু
নিয়ম অনুসরণ করা দরকার তার জন্য নিম্নের বিষয়গুলো আপনার খেয়াল রাখা
উচিত।ইমেজের প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করা আপনার জন্য খুব দরকার
কেমন ধরুন ,ছবির সাইজ (Width) করতে হলে আপনার আর্টিকেলের ফিচার্ড ইমেজের
প্রস্থ বা উইডথ অবশ্যই কমপক্ষে ১২০০ পিক্সেল (1200px) হতে হবে।রোবটস মেটা
ট্যাগ অ্যাক্টিভেশন করার জন্য আপনার সাইটের হেডারে max-image-preview:large
ট্যাগটি যুক্ত থাকতে হবে। এটি না থাকলে গুগল আপনার ছবির বড় প্রিভিউ ডিসকভারে
দেখাবে না। Yoast বা RankMath এসইও প্লাগইন ব্যবহার করলে এটি স্বয়ংক্রিয়ভাবে
সেট হয়ে যায়।ছবির বিষয়বস্তু এমনভাবে সাজাতে হবে যে ছবি
অবশ্যই আর্টিকেলের সাথে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হতে হবে। ঝাপসা বা
কপিরাইটযুক্ত ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে ক্যানভা (Canva) বা
অন্য টুল দিয়ে নিজেরা ইউনিক ইমেজ তৈরি করুন।
কীভাবে E-E-A-T উন্নত করবেন? E-E-A-T ফ্রেমওয়ার্ক তৈরি করা।
E-E-A-T ফ্রেমওয়ার্ক তৈরি করা গুগল বর্তমানে যেকোনো কন্টেন্টকে র্যাংক
করানোর আগে E-E-A-T যাচাই করে। এটি হলো:
E - Experience (অভিজ্ঞতা)
E - Expertise (দক্ষতা)
A - Authoritativeness (কর্তৃত্বশীলতা)
T - Trustworthiness (বিশ্বাসযোগ্যতা)
আপনার সাইটে যদি E-E-A-T এর অভাব থাকে, তবে গুগল কোনো নোটিশ ছাড়াই ডিসকভার
ট্রাফিক বন্ধ করে দিতে পারে।মৌসুমী বা সিজনাল ট্রাফিক ড্রপ হওয়ার
সম্ভাবনা থাকে।
কীভাবে E-E-A-T উন্নত করবেন? E-E-A-T ফ্রেমওয়ার্ক তৈরি করা
(Author Bio) বা লেখক পরিচিতি এটি সেটাপ করার জন্যপ্রতিটি
আর্টিকেলের নিচে লেখকের নাম, ছবি এবং তার সংক্ষিপ্ত পরিচিতি (তিনি কেন এই বিষয়ে
লেখার যোগ্য) উল্লেখ করুন। লেখকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিংক যুক্ত
করুন।আমাদের সম্পর্কে (About Us) আপনার ওয়েবসাইটটি কারা পরিচালনা করছে, এর
উদ্দেশ্য কী—তা বিস্তারিতভাবে 'About Us' পেজে লিখুন।যোগাযোগ (Contact Us)
পেজের জন্য একটি বৈধ ইমেইল, ফোন নম্বর এবং অফিসের ঠিকানা (থাকলে) যুক্ত করুন।
এটি গুগলের কাছে আপনার সাইটের বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেয়।সঠিক সোর্স
লিংক করা জন্য কোনো তথ্য বা পরিসংখ্যান দিলে তা নির্ভরযোগ্য ওয়েবসাইট (যেমন
সরকারি সাইট বা বড় নিউজ পোর্টাল) থেকে লিংক (Outbound Link) করে দিন।
বছরের এমন কিছু সময়ে কোন একটি বিশেষ পণ্য বা বিষয়ের প্রতি মানুষের আগ্রহ
ক্রমে যাওয়ায় ওয়েবসাইটে ট্রাফিক ড্রপ হতে পারে। আপনার ওয়েবসাইটের ট্রাফিক
কেন সিজনাল পরিবর্তনের শিকার হচ্ছে এবং এর প্রতিকার কী, তা জানতে ওয়েবসাইটটি
পুরো পড়ুন।
টেকনিক্যাল এসইও এবং কোর ওয়েব ভাইটালস অপটিমাইজেশন করার প্রক্রিয়া
টেকনিক্যাল এসইও এবং কোর ওয়েব ভাইটাল অপটিমাইজেশন
প্রক্রিয়া লক্ষ্যনীয় বিষয় হলো আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন,
সাইট যদি স্লো হয় বা মোবাইলে ঠিকমতো লোড না হয়, তবে গুগল ডিসকভার থেকে আপনি
বাদ পড়ে যাবেন। যেহেতু ডিসকভারের ১০০% ব্যবহারকারীই মোবাইল ফোন থেকে আসেন,
তাই মোবাইল অপ্টিমাইজেশন বাধ্যতামূলক।টেকনিক্যাল এসইও এবং ফোরএএফ ভাইটালস
অপটিমাইজেশন করার জন্য আপনাকে টেকনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন যার
জন্য ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয়টিকে আপনাকে ভালো করে আয়ত্ত করতে
হবে।টেকনিক্যাল চ্যাট লিস্টের ক্ষেত্রে মনে রাখবেন যে,আপনার
ওয়েবসাইটের থিমটি যেন সম্পূর্ণ রেসপন্সিভ এবং মোবাইল-বান্ধব হয়। কোর ওয়েব
ভাইটালস (Core Web Vitals) গুগলের PageSpeed Insights টুলে আপনার সাইট
পরীক্ষা করুন। LCP (Largest Contentful Paint), FID (First Input Delay), এবং
CLS (Cumulative Layout Shift) স্কোর যেন 'Good' থাকে।এইচটিটিপিএস (HTTPS):
সাইটে অবশ্যই এসএসএল (SSL) সার্টিফিকেট থাকতে হবে। গুগল সিকিউরড নয় এমন
সাইটকে ডিসকভারে প্রোমোট করে না।এম্প (AMP - Accelerated Mobile Pages)
ওয়েব সাইটে বাধ্যতামূলক না হলেও, নিউজ সাইটগুলোর জন্য এটি ব্যবহার
করা ডিসকভারে বাড়তি সুবিধা দেয়।
ইউজার এনগেজমেন্ট এবং সোশ্যাল সিগন্যাল বৃদ্ধি করা কৌশল
গুগল ডিসকভারের অ্যালগরিদম লক্ষ্য করে ব্যবহারকারীরা আপনার কন্টেন্টের সাথে
কেমন আচরণ করছে। যদি কোনো পাঠক ডিসকভার থেকে আপনার সাইটে গিয়েই ৩ সেকেন্ডের
মধ্যে ব্যাক চলে আসে, তবে তাকে বাউন্স ব্যাক (Bounce Back) বলে। উচ্চ বাউন্স
রেট ডিসকভার ট্রাফিক ধ্বংসের অন্যতম কারণ।এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে
প্রথমে প্যারাগ্রাফটি বিশেষ গুরুত্ব দেওয়া জরুরী যাতে করে
আর্টিকেলটি আকর্ষণীয় হয়। এক্ষেত্রে আর্টিকেলের প্রথম ৫০-১০০ শব্দের
মধ্যে মূল আকর্ষণটি রাখুন, যাতে পাঠক পুরো আর্টিকেল পড়তে আগ্রহী
হন। আপনাকে আর্টিকেলের মাঝে মাঝে আপনার সাইটের অন্যান্য প্রাসঙ্গিক
আর্টিকেলের লিংক যুক্ত করতে হবে যা অভ্যন্তরীণ লিংকের অংশ । এতে
পাঠক এক পেজ থেকে অন্য পেজে যাবেন এবং সাইটে কাটানো সময় (Dwell Time)
বাড়বে।সোশ্যাল শেয়ারিং একান্ত অপরিহার্য যাকন্টেন্ট পাবলিশ করার পর
ফেসবুক, টুইটার (X), লিংকডইন বা পিন্টারেস্টে শেয়ার করুন। প্রাথমিক সোশ্যাল
ট্রাফিক ও লাইক-কমেন্ট গুগলের অ্যালগরিদমকে সিগন্যাল দেয় যে কন্টেন্টটি
জনপ্রিয়, যা ডিসকভারে ঢোকার পথ সুগম করে।
ট্রেন্ডিং টপিকস এবং রিয়েল-টাইম নিউজ কভার করার সঠিক পদ্ধতি
গুগল ডিসকভার সাধারণত নতুন এবং ট্রেন্ডিং কন্টেন্ট বেশি পছন্দ করে। ৩-৪ দিনের
পুরনো কন্টেন্ট খুব কমই ডিসকভারে দেখা যায় (যদি না তা এভারগ্রিন কন্টেন্ট
হয়)। তাই ট্রাফিক ফিরে পেতে আপনাকে ট্রেন্ড ট্র্যাক করতে হবে। যার
জন্য প্রতিদিন সকালে গুগল ট্রেন্ডস চেক করুন। আপনার নিশ বা ক্যাটাগরিতে
কোন বিষয়টি নিয়ে মানুষ বেশি সার্চ করছে তা খুঁজে বের করুন এবং দ্রুত তথ্যবহুল
আর্টিকেল লিখুন।সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করা যেমন ফেসবুক,
টুইটার বা ইউটিউবে কোন টপিকটি ভাইরাল হচ্ছে সেদিকে নজর রাখুন।ইউনিক
অ্যাঙ্গেল যেমন একই নিউজ সবাই যেভাবে লিখছে, আপনি একটু ভিন্নভাবে,
গভীর বিশ্লেষণ ও অতিরিক্ত তথ্য সহকারে লিখুন। হুবহু কপি-পেস্ট কন্টেন্ট কখনোই
ডিসকভারে যাবে না এবং এর ফলে সাইট গুগল লক বা পেনাল্টি দিতে পারে।আপনার
ট্রাফিক কেন কমলো এবং কীভাবে পুনরুদ্ধার করবেন তা বোঝার সবচেয়ে বড় হাতিয়ার
হলো গুগল সার্চ কনসোল (GSC)।
আরো পড়ুন:টেকনিক্যাল ত্রুটি ও ট্রাফিক ড্রপ
ওয়েবসাইটের কোনো টেকনিক্যাল সমস্যা, রোবটস ফাইল বা ইনডেক্সিং ভুলের কারণেও
হঠাৎ বড় ধরনের ট্রাফিক ড্রপ হতে পারে। এই সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে
সমাধান করার সহজ উপায়গুলো সম্পর্কে আরও জানতে আর্টিকেলটি পড়ুন।
গুগল সার্চ ইঞ্জিন এনালাইসিসের পরে ডিসকভার ডাটা পরীক্ষা নিরীক্ষা করা
আপনার ট্রাফিক কেন কমলো এবং কীভাবে পুনরুদ্ধার করবেন তা বোঝার সবচেয়ে বড়
হাতিয়ার হলো গুগল সার্চ কনসোল (GSC)।যেভাবে অ্যানালাইসিস করবেন GSC-এর বাম
দিকের মেনু থেকে Performance > Discover-এ যান।ডেটা রেঞ্জ গত ১৬ মাস বা ৩
মাস দিয়ে দেখুন কোন নির্দিষ্ট দিন থেকে ট্রাফিক কমতে শুরু করেছে।Pages ট্যাবে
গিয়ে দেখুন আগে কোন পেজগুলো সবচেয়ে বেশি ট্রাফিক পাচ্ছিল এবং এখন সেগুলোর
অবস্থা কী।Manual Actions এবং Security Issues ট্যাব দুটি চেক করুন। সেখানে
কোনো ওয়ার্নিং বা পেনাল্টি আছে কিনা দেখুন। যদি কোনো ভায়োলেশন থাকে, তবে তা
ফিক্স করে গুগলের কাছে 'Request Review' পাঠান।
আপনি মধুমিতা আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন ।প্রতিটি কমেন্ট গুরুতসহকারে পর্যালোচনা করা হয়।
comment url