বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ

ড্রপ শিপিং বিজনেস যেভাবে শুরু করবেন

বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস আপনি শুরু করতে চান কোন ইনভেন্টরি ছাড়াই অল্প বুঝতে লাভজনক লাভজনক ই কমার্স ব্যবসা করে তোলার গাইডলাইন ও সফল হওয়ার কৌশল জানুন।

ছবি



কোন একটি পণ্য বা সেবা অর্ডার থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত ড্রপ শিপিং বিজনেস একটি কার্যকরী পদ্ধতি, যা আরম্ভ করার জন্য আপনাকে কতগুলো বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যেগুলো আমরা এই আর্টিকেলটি পড়লে জানতে পারবো ।তাহলে চলুন নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে দেখি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবসার ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময় তা জেনে, নেওয়া যাক।


সূচিপত্রঃবাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড   

ভূমিকা:ড্রপশিপিং এর ভবিষ্যৎ সম্ভাবনা
ড্রপশিপিং ওয়েবসাইট ব্লক হওয়ার প্রধান কারণসমূহ
আইনি প্রস্তুত সম্পন্ন,ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র
লাভজনক নিশ  এবং উইনিং প্রোডাক্ট নির্বাচন করার প্রক্রিয়া
নির্ভরযোগ্য ও বিশ্বাসী ড্রপশিপিং সাপ্লায়ার সার্চ করা।
অতিরিক্ত আইনগত বিধি-বিধান ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিমূলক কার্যক্রম ব্যবস্থা
আন্তর্জাতিক ও দেশীয় ড্রপশিপিংয়ের জন্য পেমেন্ট গেটওয়ে সেটআপের নিয়ম ।
একটি ব্লক-প্রুফ ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি তৈরি করার পদ্ধতি।
ড্রপশিপিং গুগলে এসইও( Google SEO) করে সাইট গুগলের প্রথম পেজে র‍্যাংক করানোর কৌশল।
মার্কেটিং ও কাস্টমার অ্যাকুইজিশন প্ল্যান কিভাবে বাস্তবায়ন।
উপসংহার

ভূমিকা:ড্রপশিপিং বলতে কি বুঝায়এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা

প্রথমে আমরা জানবো যে ড্রপ শিপিং বলতে কি বুঝায় এবং এখান থেকে কিভাবে কিভাবে প্রফিট নির্ধারণ করা যায় তাহলে তাহলে আমরা এখন আলোচনায় আসি যে ড্রপশিপিং হলো আধুনিক ই-কমার্স খাতের এমন একটি চমৎকার বিজনেস মডেল, যেখানে ব্যবসায়ীকেকোনো পণ্য আগে থেকে কিনে নিজের গুদামে বা ইনভেন্টরিতে মজুত রাখতে হয় না। এই মডেলে ব্যবসায়ী বা রিটেইলার থার্ড-পার্টি কোনো সাপ্লায়ার বা উৎপাদনকারীর পণ্য নিজের ওয়েবসাইটে প্রদর্শন করেন। যখন কোনো কাস্টমার সেই ওয়েবসাইটে এসে অর্ডার প্লেস করেন এবং পেমেন্ট সম্পন্ন করেন, তখন ব্যবসায়ী ওই অর্ডারের বিবরণ ও পণ্যের পাইকারি মূল্য সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দেন। সাপ্লায়ার তখন সরাসরি সেই কাস্টমারের ঠিকানায় পণ্যটি ডেলিভারি বা শিপিং করে দেয়। পণ্যের খুচরা মূল্য এবং পাইকারি মূল্যের মাঝখানের ব্যবধানটুকুই হলো ড্রপশিপারের আসল নিট মুনাফা বা প্রফিট মার্জিন।

ড্রপ শিপিং এর ভবিষ্যৎ সম্ভাবনা
বর্তমান বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম (বিকাশ, রকেট, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ড) এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে (যেমন- ইউএসএ, ইউকে, কানাডা) পণ্য বিক্রি করার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ ড্রপশিপিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। তাই বাংলাদেশ ও বিশ্বব্যাপী বাজারের ধারাবাহিক বৃদ্ধি,এ আই অটোমেশন প্রভাব, সোশ্যাল কমার্সের উত্থান, বিশ্বব্যাপী বাজার দরের সুবিধা, স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার সুযোগ, দক্ষ ও দ্রুত লজিস্টিক সাপোর্ট, সোশ্যাল কমার্সের প্রভাব ইত্যাদি কারণে এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

বাংলাদেশে ড্রপশিপিং ওয়েবসাইট ব্লক হওয়ার প্রধান কারণসমূহ

বাংলাদেশ থেকে অনেকেই ড্রপশিপিং শুরু করলেও সঠিক নিয়মের অভাবে কিছুদিন পর তাদের ওয়েবসাইট ব্লক বা পেমেন্ট গেটওয়ে সাসপেন্ড হয়ে যায়। এর প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো:কপিরাইট এবং ট্রেডমার্ক লঙ্ঘন: আন্তর্জাতিক সাপ্লায়ারদের (যেমন- AliExpress) থেকে সরাসরি ছবি, বিবরণ এবং কপিরাইটযুক্ত লোগো হুবহু নকল করে ওয়েবসাইটে ব্যবহার করলে ব্র্যান্ডগুলো কপিরাইট স্ট্রাইক দেয়। এর ফলে গুগল ওয়েবসাইটটি ব্লক বা ডি-ইনডেক্স করে দেয়।ভুয়া ট্র্যাকিং নম্বর ও দেরিতে ডেলিভারি হওয়া একটি বড় ধরনের সমস্যা এক্ষেত্রে দেখা যায় যে ড্রপশিপিংয়ে পণ্য ডেলিভারি হতে অনেক সময় ১৫-৩০ দিন লেগে যায়। কাস্টমারকে সঠিক সময়ে ট্র্যাকিং নম্বর না দিলে বা ভুয়া ট্র্যাকিং দিলে তারা পেমেন্ট গেটওয়েতে (যেমন- PayPal, Stripe) বিবাদ বা ‘Dispute’ ফাইল করে। বেশি ডিসপিউট হলে গেটওয়ে ব্লক হয়ে যায়।অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেও প্রতারণা করা হয় ।বাংলাদেশ থেকে সরাসরি পেপাল (PayPal) বা স্ট্রাইপ (Stripe) সাপোর্ট করে না। অনেকে ভুয়া তথ্য বা থার্ড-পার্টি থেকে কেনা অ্যাকাউন্ট ব্যবহার করেন। গুগল বা পেমেন্ট প্রোভাইডাররা এগুলো ডিটেক্ট করলে ওয়েবসাইট ও পেমেন্ট দুটোই ব্লক করে দেয়। এছাড়াপলিসি পেজ না থাকা অর্থাৎ ওয়েবসাইটের ফুটার সেকশনে রিফান্ড পলিসি, শিপিং পলিসি, টার্মস অব সার্ভিস এবং প্রাইভেসি পলিসি পেজ না থাকলে গুগল মার্চেন্ট সেন্টার এবং ফেসবুক বিজ্ঞাপনে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়।

আইনি প্রস্তুত সম্পন্ন,ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র

ব্যবসাটিকে দীর্ঘস্থায়ী এবং আইনি ঝামেলামুক্ত করতে হলে আপনাকে শুরুতেই একটি আইনি কাঠামো তৈরি করতে হবে।ট্রেড লাইসেন্স (Trade License): আপনার স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে একটি ই-কমার্স বা আইটি ক্যাটাগরির ট্রেড লাইসেন্স সংগ্রহ করুন।টিন সার্টিফিকেট (TIN Certificate): জাতীয় রাজস্ব বোর্ড (NBR) থেকে অনলাইনে বিনামূল্যে ই-টিন সার্টিফিকেট তৈরি করে নিন।ব্যাংক অ্যাকাউন্ট: আপনার ব্যবসায়ের নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) খুলুন। এটি আপনার ব্যবসার লেনদেনকে স্বচ্ছ রাখবে।আন্তর্জাতিক ব্যবসার জন্য এলএলসি (LLC) প্রয়োগ করে আপনি যদি আন্তর্জাতিক বাজারে (US/UK) বড় পরিসরে ড্রপশিপিং করতে চান, তবে ইউএসএ-তে একটি LLC (Limited Liability Company) বা ইউকে-তে একটি LTD Company রেজিস্টার করে নেওয়া সবচেয়ে নিরাপদ। এটি করলে আপনি অফিসিয়াল স্ট্রাইক এবং পেপাল অ্যাকাউন্ট পাবেন, যা কখনো ব্লক হবে না।

লাভজনক নিশ এবং উইনিং প্রোডাক্ট নির্বাচন করার প্রক্রিয়া

সব পণ্য ড্রপশিপিংয়ে বিক্রি হয় না। আপনাকে এমন পণ্য খুঁজতে হবে যার বাজারে ভালো চাহিদা আছে এবং যা কাস্টমারের মাঝে ইমোশন বা কৌতুহল তৈরি করতে পারে।উইনিং প্রোডাক্টের মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য আছে যা দেখে প্রোডাক্ট নির্বাচন করা খুব একটা কঠিন কাজ না যেমন ধরুন ওয়াও ফ্যাক্টর (Wow Factor) এ জাতীয় পণ্যগুলো দেখে যেন কাস্টমার প্রথম দেখাতেই আকৃষ্ট হয়।সহজে বাজারে না পাওয়া  এজাতীয় পণ্যগুলো যেন সাধারণ কোনো মুদির দোকান বা সুপারশপে খুঁজে না পাওয়া যায় এ বিষয়ে ভালো করে বাজার যাচাই করা দরকার। সমস্যা সমাধানকারী (Problem Solver) এ জাতীয় পণ্যগুলো মানুষের দৈনন্দিন জীবনের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে।ভালো প্রফিট মার্জিন সেটিংস করাও উইনিং প্রোডাক্টেরএকটি গুরুত্বপূর্ণ বিষয় পণ্যটির সোর্সিং প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে অন্তত ২-৩ গুণ লাভ বা প্রফিট মার্জিন রাখার সুযোগ থাকতে হবে।বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারের জন্য সেরা কিছু নিশ ক্যাটাগরি হল স্মার্ট গ্যাজেটস এবং ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ,হোম ডেকোর এবং কিচেন অর্গানাইজার।ফিটনেস এবং হেলথ কেয়ার প্রোডাক্ট।পোষা প্রাণীর (Pet) যত্ন নেওয়ার সামগ্রী।

একটি আদর্শ ড্রপশিপিং বিজনেস মূলত বেশ কয়েকটি ধাপে কাজ করে যেমন প্রথম ধাপে (কাস্টমার) একজন ক্রেতা আপনার ই-কমার্স ওয়েবসাইটে আসেন এবং $৫০ মূল্যের একটি পণ্য অর্ডার করেন।
দ্বিতীয় ধাপে (আপনার স্টোর): আপনি কাস্টমারের কাছ থেকে $৫০ এবং তার ডেলিভারি অ্যাড্রেস গ্রহণ করলেন।তৃতীয় ধাপে (সাপ্লায়ার)আপনি সরাসরি আপনার সাপ্লায়ারের কাছে গেলেন এবং পাইকারি মূল্যে (ধরুন $২০) পণ্যটি অর্ডার করে কাস্টমারের ঠিকানা দিয়ে দিলেন।চতুর্থ ধাপে (ডেলিভারি) সাপ্লায়ার আপনার কোম্পানির নাম ব্যবহার করে পণ্যটি সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দিল। আপনার নেট প্রফিট থাকলো $৩০।

নির্ভরযোগ্য অবিশ্বাসী ড্রপশিপিং সাপ্লায়ার সার্চ করা

আপনার ড্রপশিপিং বিজনেসের মেরুদণ্ড হলো আপনার সাপ্লায়ার। সাপ্লায়ার ভালো না হলে আপনার কাস্টমার খারাপ প্রোডাক্ট পাবে এবং আপনার ওয়েবসাইট ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।AliExpress & CJ Dropshipping: আন্তর্জাতিক ড্রপশিপিংয়ের জন্য এই দুটি প্ল্যাটফর্ম সবচেয়ে জনপ্রিয়। CJ Dropshipping-এর সুবিধা হলো এরা দ্রুত শিপিং (Fast Shipping) সুবিধা দেয়।আপনাকে যেকোনো সাপ্লায়ার নির্বাচন করার আগে তার রেটিং (কমপক্ষে ৪.৫ এর ওপরে), পজিটিভ ফিডব্যাক স্কোর এবং তারা কত বছর ধরে ব্যবসা করছে তা দেখে নিন। এরপরে সাপ্লায়ারের সাথে যোগাযোগের জন্যসাপ্লায়ারকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করুন তারা ড্রপশিপিং অর্ডার হ্যান্ডেল করে কি না এবং প্যাকেজের ভেতরে কোনো পাইকারি মূল্যের রসিদ বা নিজস্ব লোগো বাদ দিয়ে পাঠাতে পারবে কি না।  এছাড়াও  লোকাল ড্রপশিপিংয়ের জন্য বিভিন্ন হোলসেল মার্কেট (যেমন- চকবাজার, ইসলামপুর) বা দেশীয় ড্রপশিপিং প্ল্যাটফর্মের সাথে চুক্তি করতে পারেন।

অতিরিক্ত আইনগত বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিমূলক কার্যক্রম ব্যবস্থা

ট্রেড লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন: বাংলাদেশে স্থায়ীভাবে অনলাইনে ব্যবসা পরিচালনা করতে স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে একটি বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে নিন।
পেমেন্ট গেটওয়ে সেটআপ: গ্রাহকদের থেকে অনলাইনে টাকা নেওয়ার জন্য বিকাশ (bKash), নগদ (Nagad), রকেট (Rocket) এবং কোনো আন্তর্জাতিক ক্লায়েন্ট থাকলে কার্ডের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য SSLCommerz বা Shurjopay-এর মতো লোকাল পেমেন্ট গেটওয়ে যুক্ত করুন।

আন্তর্জাতিক ও দেশীয় ড্রপশিপিংয়ের জন্য পেমেন্ট গেটওয়ে সেটআপের নিয়ম

পেমেন্ট গেটওয়ে হলো ড্রপশিপিংয়ের সবচেয়ে সংবেদনশীল অংশ। সঠিক উপায়ে এটি সেটআপ না করলে ফান্ড আটকে যেতে পারে।দেশীয় বাজারের জন্য: আপনি যদি বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করেন, তবে SSLCOMMERZ, Shurjopay, বা Foster Payments ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কাস্টমাররা বিকাশ, নগদ বা লোকাল কার্ড দিয়ে পে করতে পারবে। এছাড়া ক্যাশ অন ডেলিভারি (COD) অপশন রাখা বাধ্যতামূলক।আন্তর্জাতিক বাজারের জন্য (ব্লক-প্রুফ পদ্ধতি): ইউএসএ-তে একটি এলএলসি (LLC) খুলে নিন। এলএলসি-এর আন্ডারে Stripe এবং PayPal Business অ্যাকাউন্ট ভেরিফাই করুন। এর ফলে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে। বাংলাদেশ থেকে ফান্ড উইথড্র করার জন্য Payoneer বা Wise বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।

 পণ্যের বিবরণ লেখা, গ্রাহক সেবা দেওয়া এবং বাজারের ট্রেন্ড বিশ্লেষণ করতে বিভিন্ন ধরনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল গুলো ব্যবহার করুন।মাইক্রো-ইনফ্লুয়েন্সার মার্কেটিং  এর মাধ্যমে বড় সেলিব্রিটিদের বদলে টিকটক বা ইনস্টাগ্রামের ছোট কিন্তু বিশ্বস্ত ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচার করুন।ভিডিও কন্টেন্টের ওপর ফোকাস এমনভাবে দিন  যাতে ফেসবুক বা ইউটিউব শর্টস এবং রিলসের জন্য আকর্ষণীয় শর্ট ভিডিও তৈরি করে অর্গানিক ক্রেতাকে আকর্ষণ  করানো যায় এবং কাস্টমার ধরে রাখতে এমন সাপ্লাইয়ার বা থার্ড-পার্টি লজিস্টিকস বেছে নিন যারা খুব দ্রুত পণ্য পৌঁছে দিতে পারে।পরিবেশবান্ধব ও টেকসই পণ্যের নিশ নিয়ে কাজ শুরু করা ড্রপশিপিং বিজনেস  শুরু করার জন্য একটি ভালো  আইডিয়া যেখানে   বর্তমান সময়ের ক্রেতাদের পছন্দ মাথায় রেখে ইকো-ফ্রেন্ডলি বা টেকসই পণ্যের নিশ (Niche) নিয়ে কাজ করুন।কাস্টমারদের বিশ্বাস অর্জন করতে আপনার ই-কমার্স ওয়েবসাইটে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপদ পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করুন।

একটি ব্লক-প্রুফ ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি তৈরি করার পদ্ধতি

একটি ব্লক শিপিং ওয়েবসাইট তৈরি করার জন্য বেশ কিছুও নিয়ম-নীতিমালা আপনি অনুসরণ করতে পারেন । এক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হলো একটি ব্লক-প্রুফ ওয়েবসাইট তৈরি করার পদ্ধতিকখনো কোনো ব্র্যান্ডের লোগো (যেমন- Nike, Apple) বা নাম ব্যবহার করবেন না।পণ্যের বিবরণ (Product Description) নিজে ইউনিকভাবে লিখুন। সাপ্লায়ারের টেক্সট কপি-পেস্ট করবেন না।ওয়েবসাইটের স্পিড ভালো রাখুন এবং একটি প্রিমিয়াম লাইটওয়েট থিম ব্যবহার করুন

সকল ড্রপ শিপিং এর একটি গোপন টিপস হলনমুনা বা স্যাম্পল পরীক্ষা-নিরীক্ষা করা বিক্রির আগে সাপ্লায়ারের কাছ থেকে নিজে পণ্য আনিয়ে মান যাচাই করুন। নিম্নমানের পণ্য বিক্রি করলে ব্র্যান্ডের নাম নষ্ট হবে।  অনলাইন কেনাকাটায় আস্থা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে সাহায্য করার জন্য ক্যাশ অন ডেলিভারি(COD) পলিসি  হলো আরেকটি গোপন টিপস যেটি বাংলাদেশের বাজারে বেশিরভাগ গ্রাহক পছন্দ করেন  । তাই রিটার্ন বা ফেক অর্ডারের ঝুঁকি এড়াতে কাস্টমারের সাথে ফোনে কনফার্ম করে তবেই পণ্য ডেলিভারিতে পাঠান।

ড্রপশিপিং এসইও(Google SEO) করে গুগলের প্রথম পেজে র‍্যাংক করানো কৌশল

বিজ্ঞাপনের পেছনে হাজার হাজার ডলার খরচ না করে অর্গানিক ট্রাফিক পাওয়ার একমাত্র উপায় হলো গুগল এসইও (Google SEO):লং-টেইল কিওয়ার্ড রিসার্চ (Long-tail Keywords) যেমন  "রাজশাহীর বিখ্যাত আম" এই কিওয়ার্ডে র‍্যাংক করা কঠিন। কিন্তু   "কোন কোন আমের জন্য রাজশাহী বিখ্যাত   " এই ধরনের লং-টেইল কিওয়ার্ডের কম্পিটিশন কম থাকে এবং এগুলো সহজেই গুগলে র‍্যাংক করে।অন-পেজ এসইও (On-Page SEO) করার জন্য প্রতিটি প্রোডাক্ট পেজের Title Tag, Meta Description, এবং URL-এ মেইন কিওয়ার্ডটি ব্যবহার করুন। প্রোডাক্টের ইমেজের Alt Text যুক্ত করতে ভুলবেন না।ইনফরমেটিভ ব্লগিং (Content Marketing) আপনার প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ব্লগে আর্টিকেল লিখুন। যেমন- আপনি যদি কিচেন গ্যাজেট বিক্রি করেন, তবে "১০টি আধুনিক কিচেন গ্যাজেট যা আপনার সময় বাঁচাবে" এই বিষয়ে ব্লগ লিখুন এবং আর্টিকেলের ভেতরে আপনার প্রোডাক্টের লিংক যুক্ত করে দিন। আপনার নিশের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে গেস্ট পোস্টিং (Guest Posting) করার মাধ্যমে হাই-কোয়ালিটি ব্যাকলিংক (Backlinks)ব্যাকলিংক তৈরি করুন। এতে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি পাবে।

মার্কেটিং ও কাস্টমার অ্যাকুইজিশন প্ল্যান কিভাবে বাস্তবায়ন

মার্কেটিং ও কাস্টমার অ্যাকুইজিশন প্ল্যান বাস্তবায় বাস্তবায়নের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম বিজ্ঞাপন দেওয়া অত্যন্ত জরুরী।  ড্রপশিপিংয়ের জন্য সবচেয়ে দ্রুত ফল পাওয়ার উপায় হলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের ভিডিও অ্যাডস। পণ্যের একটি আকর্ষণীয় ১ মিনিটের ভিডিও তৈরি করে সঠিক অডিয়েন্সকে টার্গেট করে বুস্ট করুন।টিকটক এবং রিলস (TikTok & Reels) ব্যবহার করে বর্তমান সময়ে অর্গানিক্যালি ভাইরাল হওয়ার সেরা মাধ্যম হলো শর্ট ভিডিও। আপনার প্রোডাক্টের ব্যবহার বা রিভিউ নিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে টিকটক, ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রাম রিলসে আপলোড করুন।ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer Marketing) বাস্তবায়ন করো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে স্পেসিফিক , ছোট এবং মাঝারি ধরনের ইনফ্লুয়েন্সারদের (Micro-influencers) টার্গেট করে বিনামূল্যে আপনার প্রোডাক্টটি উপহার হিসেবে পাঠান এবং তাদের পেজে একটি রিভিউ দিতে বলুন। যাতে করে কাস্টমারদের মধ্যে দ্রুত বিশ্বাস তৈরি হয়।

উপসংহার

পরিশেষে এই আর্টিকেলটি করে আমরা বুঝতে পারলাম যে,ড্রপশিপিং কোনো "রাতভারাতি বড়োলোক" হওয়ার স্কিম নয়। এটি একটি সম্পূর্ণ প্রফেশনাল বিজনেস মডেল। শুরুতে ধৈর্য ধরে সঠিক প্রোডাক্ট এবং বিশ্বস্ত সাপ্লায়ার নির্বাচন করতে হবে। গুগলের পলিসি এবং আন্তর্জাতিক কপিরাইট আইন মেনে চললে আপনার ওয়েবসাইট কখনোই ব্লক হবে না। সঠিক এসইও (SEO) এবং মানসম্মত কাস্টমার সার্ভিস ধরে রাখতে পারলে বাংলাদেশ থেকেই একটি সফল আন্তর্জাতিক ই-কমার্স ব্র্যান্ড গড়ে তোলা সম্ভব।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি মধুমিতা আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন ।প্রতিটি কমেন্ট গুরুতসহকারে পর্যালোচনা করা হয়।

comment url
Md. Atiqur Rahman
Md. Atiqur Rahman
আমি মোহাম্মদ আতিকুর রহমান শাকিল। পড়াশোনা করেছি নর্দার্ন ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগে (বিবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র হিউম্যান রিসোর্স বিভাগে (এমবিএ) এবং একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে (মাস্টার্স)।আমার উদ্যোগে গঠিত "মধুমতি আইটি"-র প্রধান লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসায় প্রযুক্তির ব্যবহারকে সহজ, দ্রুত এবং কার্যকর করা। উন্নত মানের আইটি সেবা, ডিজিটাল মার্কেটিং পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা তরুণদের আইটি দক্ষতা বাড়াতে কাজ করছি। এর পাশাপাশি, আমাদের আরেকটি বড় উদ্দেশ্য হলো কোনো জটিল গ্রামার ছাড়াই বাংলা ভাষাভাষীদের জন্য সহজ স্ট্রাকচারের মাধ্যমে অ্যাডভান্সড ইংরেজি লেখা ও বলার দারুণ সব কনটেন্ট তৈরি করা। এছাড়াও মধুমিতা এগ্রো প্রজেক্ট নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে। ।