Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ



শপিফাই (Shopify) বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম। একটি সফল অনলাইন ব্যবসা গড়ে তোলার প্রথম এবং প্রধান ধাপ হলো আপনার স্টোরে সঠিকভাবে প্রোডাক্ট বা পণ্য যোগ করা। 

                                                                                                                                                      






                                                                                                                                                                                               
আপাতত দৃষ্টিতে এটি কেবল একটি সাধারণ ডাটা এন্ট্রি কাজ মনে হলেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে পণ্য আপলোড করা অত্যন্ত জরুরী । সঠিক নিয়মে প্রোডাক্ট যোগ না করলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে আপনার স্টুডেন্ট করবে না। এমনকি গুগলের পলিসি যেমন( স্প্যামিং, কপিরাইট লঙ্ঘন , বা ভুল তথ্য প্রদান) অমান্য করলে আপনার ওয়েবসাইট গুগল সার্চ থেকে ব্লক বা পেনাল্টি খেতে পারে। এই প্রবন্ধে আমরা অত্যন্ত বিস্তারিতভাবে এবং গুগল এর লেটেস্ট পলিসি মেনে কিভাবে শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করতে হয় তা আলোচনা করব।

পেজ সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ  

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ -প্রথম ধাপঃ শফিফাই ড্যাশবোর্ডে নতুন প্রোডাক্ট আপলোডের পূর্ব প্রস্তুতি ও প্রয়োজনীয় ডাটা

সংগ্রহশপিফাই স্টোরে সরাসরি প্রোডাক্ট আপলোড করার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এতে আপনার সময় বাঁচবে এবং কাজের মান উন্নত হবে। পণ্য আপলোডের আগে  তথ্য ও উপাদানগুলো গোছানোর পর   নাম ও  মডেলের ক্ষেত্রে  আপনাকে বিবেচনা করতে  হবে যে ম্যানুফ্যাকচারার বা পাইকারি বিক্রেতার দেওয়া নাম সরাসরি ব্যবহার না করে আপনার নিজস্ব ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ঠিক করুন।  পণ্যের সাইজ, ওজন, উপাদান (Material), রং এবং ব্যবহারের নিয়মাবলীর একটি খসড়া তৈরি করুন। উচ্চমানের ছবি ও ভিডিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য  একটি ছোট ভিডিও ক্লিপ সংগ্রহ করুন। পণ্যের বিক্রয় মূল্য এবং এটি কিনতে বা তৈরি করতে আপনার কত খরচ  হয়েছে তা হিস1ব করে রাখুন।  SKU এবং বারকোড (UPC/EAN): ইনভেন্টরি ট্র্যাকিংয়ের জন্য ইউনিক SKU এবং বারকোড নম্বর সংগ্রহ করুন।

 Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ - দ্বিতীয় ধাপঃ শপিফাই ড্যাশবোর্ডে প্রবেশ এবং নতুন প্রোডাক্ট যুক্ত করার প্রাথমিক ধাপ

দ্বিতীয় ধাপে সপিফাই ড্যাশবোর্ডে প্রবেশ এবং নতুন প্রোডাক্ট এড করার জন্য প্রাথমিক স্তরে আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হবে  এবং নতুন প্রোডাক্ট যুক্ত করার প্রাথমিক ধাপ প্রস্তুতি সম্পন্ন হলে আপনার শপিফাই অ্যাডমিন প্যানেলে লগইন করুন।এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:goog_1944785141বাঁদিকের মেনু বার থেকে Products অপশনে ক্লিক করুনডানদিকের কোণায় থাকা Add product বাটনে ক্লিক করুন।আপনার সামনে একটি নতুন উইন্ডো বা ফর্ম আসবে, যেখানে পণ্যের সমস্ত তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-তৃতীয় ধাপঃ এসইও-বান্ধব প্রোডাক্ট টাইটেল এবং বিবরণ লেখার কৌশল

এসইও ভিত্তিক বা রিলেটেড প্রোডাক্টটি আপনি টাইটেল বা বিবরণ লেখার জন্য কৌশলগুলো প্রয়োজন তার জন্য আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে তাহলে সহজে আপনি সহজে গুগলে র‍্যাংক ‍ করাতে পারবেন হবে যেহেতু গুগলের (AI) এ আই এখন আগের থেকে অনেক ডেভেলপড তাই কিওয়ার্ড কে ব্যবহার করার জন্য সাইড ব্লক খেতে পারে সেজন্য অবশ্যই আপনাকে নিচের বিষয়গুলো ভালো করে অনুসরণ করা দরকার।যেমন প্রোডাক্ট টাইটেল হতে হবে স্পষ্ট, আকর্ষণীয় এবং ৬০ অক্ষরের মধ্যে। টাইটেলে মূল কি-ওয়ার্ডের পাশাপাশি পণ্যের বিশেষ বৈশিষ্ট্য (যেমন- রং বা উপাদান) উল্লেখ করতে পারেন।খারাপ উদাহরণ: জুতো, ছেলেদের জুতো, কালো জুতো, কম দামে জুতো কিনুন। একটি ভালো ও এসইও-বান্ধব উদাহরণ  হতে পারে চামড়ার তৈরি আরামদায়ক কালো ফরমাল জুতো (পুরুষদের জন্য)।প্রোডাক্ট ডেসক্রিপশন  বিবরণটি অন্তত ২০০ থেকে ৫০০ শব্দের হওয়া উচিত। এটি সম্পূর্ণ ইউনিক বা নিজস্ব ভাষায় হতে হবে। অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি-পেস্ট করলে গুগল আপনার সাইটকে 'Duplicate Content' হিসেবে চিহ্নিত করে ব্লক করে দেবে। ডেসক্রিপশনে বুলেট পয়েন্ট ব্যবহার করুন, যাতে ক্রেতারা সহজেই ফিচারগুলো পড়তে পারেন।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-চতুর্থ ধাপঃ উচ্চমানের ইমেজ এবং মিডিয়া ফাইল যোগ করার নিয়ম ও অপ্টিমাইজেশন

উচ্চমানের ইমেজ (Images) এবং মিডিয়া ফাইল যোগ করার নিয়ম ও অপ্টিমাইজেশনএই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কিভাবে উচ্চ মানের বা হাই কোয়ালিটির ইমেজ বা মিডিয়া ফাইল অ্যাড করবেন তার নিয়ম গুলো নিম্নে দেওয়া হলোঃক্রেতারা অনলাইনে পণ্য স্পর্শ করতে পারেন না, তাই ছবি দেখেই তারা ক্রয়ের সিদ্ধান্ত নেন। তবে বড় সাইজের ছবি ওয়েবসাইটের স্পিড কমিয়ে দেয়, যা গুগলের র‍্যাংকিংয়ের ক্ষতি করে।মিডিয়া যোগ করার জন্য  Media সেকশনে গিয়ে 'Add files' এ ক্লিক করে ছবি বা ভিডিও আপলোড করুন ।একটি অন্য হাই রেজুলেশন ইমেজ সাইজ প্রতিটি ছবির সাইজ যেন ১ মেগাবাইটের (1MB) কম হয়। সম্ভব হলে .webp ফরম্যাট ব্যবহার করুন। প্রতিটি ছবির সাইজ বা ডাইমেনশন (যেমন: ২০০০ x ২০০০ পিক্সেল) সমান রাখুন।Alt Text যোগ করা (অত্যন্ত জরুরি) যার জন্য প্রতিটি ছবির ওপর ক্লিক করে Add alt text অপশনে যান এবং ছবিটি কীসের তা ১ লাইনে লিখে দিন (যেমন: পুরুষদের কালো ফরমাল জুতো). গুগল এই Alt Text দেখেই বুঝতে পারে ছবিটি কীসের এবং গুগল ইমেজ সার্চে এটি র‍্যাংক করতে সাহায্য করে।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-পঞ্চম ধাপঃ মূল্য নির্ধারণ ইনভেন্টরি এবং শিপিং সেটিংস

মূল্য পঞ্চম ধাপনির্ধারণ (Pricing), ইনভেন্টরি (Inventory) এবং শিপিং (Shipping) সেটিংসএই বিভাগে আপনার পণ্যের আর্থিক ও লজিস্টিক তথ্য দিতে হবে।Pricing হল হলো আসল বিক্রয় মূল্য যা ক্রেতা পরিশোধ করবেন।Compare at price এটি হলো ডিসকাউন্ট দেখানোর জন্য পূর্বের মূল্য। (যেমন- Price: ১০০০ টাকা, Compare at price ১৫০০ টাকা। এর ফলে ওয়েবসাইটে ৫০০ টাকা ছাড় দেখাবে)। Cost per item এটি কেবল আপনার দেখার জন্য। এর মাধ্যমে শপিফাই আপনার লাভ-ক্ষতির হিসাব (Profit Margin) স্বয়ংক্রিয়ভাবে বের করবে।Inventory (ইনভেন্টরি) এ অংশে বেশ কিছু নিয়ম অনুসরণ করা দরকার যেমন  SKU (Stock Keeping Unit) কোড দিন। 'Track quantity' টিক মার্ক করে দিন যাতে পণ্য স্টক আউট হয়ে গেলে ক্রেতারা অর্ডার করতে না পারেন। ভুল স্টক দেখালে গুগল মার্চেন্ট সেন্টারে আপনার প্রোডাক্ট রিজেক্ট হতে পারে।`Shipping: পণ্যটি যদি ফিজিক্যাল বা বাস্তব পণ্য হয়, তবে 'This is a physical product' বক্সে টিক দিন এবং পণ্যের সঠিক ওজন (Weight) উল্লেখ করুন। সঠিক ওজন না দিলে শিপিং চার্জ ভুল হিসাব হতে পারে।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-ষষ্ঠ ধাপঃ প্রোডাক্ট ভ্যারিয়েন্ট তৈরি করার সঠিক নিয়ম

প্রোডাক্ট ভ্যারিয়েন্ট (Variants) তৈরি করার সঠিক নিয়মআপনার পণ্যের যদি বিভিন্ন সাইজ, রং বা উপাদান থাকে, তবে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি না করে ভ্যারিয়েন্ট তৈরি করতে হলে নিচের বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।Variants সেকশনে গিয়ে 'Add options like size or color' এ টিক দিন।Option name হিসেবে 'Size' বা 'Color' সিলেক্ট করুন।Option values এ আপনার পণ্যের সাইজ (যেমন: S, M, L, XL) বা রংগুলো কমা দিয়ে দিয়ে লিখুন।`প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য আলাদা মূল্য, ছবি এবং স্টকের পরিমাণ নির্ধারণ করার সুযোগ পাবেন। সঠিক ভ্যারিয়েন্ট ইমেজ সেট করুন যাতে ক্রেতা 'Red' সিলেক্ট করলে লাল রঙের জুতোর ছবিটিই দেখতে পান।

সেকশনআপনার প্রোডাক্ট পেজে একটি ছোট "পড়ুন" বা তথ্য সেকশন যুক্ত করলে ক্রেতারা সহজে সিদ্ধান্ত নিতে পারে এবং এসইও ভালো হয়।প্রোডাক্টের বিবরণের নিচে বা আলাদা সেকশনে এটি যোগ করতে পারেন  ব্যবহারবিধির ক্ষেত্রে পণ্যটি কীভাবে ব্যবহার করতে হয় বা এর সঠিক যত্ন কীভাবে নিতে হবে, তা নিয়ে ৩-৪ লাইনের একটি অনুচ্ছেদ রাখুন।  আবার শর্তাবলীর ক্ষেত্রে প্রতিশ্রুতি সহ ডেলিভারি সময় এবং রিটার্ন পলিসি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য যুক্ত করুন।সাইজ বা পরিমাপের ক্ষেত্রে পোশাক বা জুতো হলে সঠিক সাইজ বেছে নেওয়ার চার্ট বা নির্দেশিকা দিন।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-সপ্তম ধাপঃ সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউবা প্রোডাক্ট এসইও

সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ (Search Engine Listing Preview) বা প্রোডাক্ট এসইওএই অংশটি সরাসরি গুগলের সার্চ রেজাল্টে (SERP) প্রদর্শিত হয়। পেজের একদম নিচে Search engine listing preview বা Edit SEO অপশনটি পাবেন। প্রোডাক্ট এসইও করার জন্য পেজ টাইটেল, ইউ আর এল এন্ড হ্যান্ডেল, মেটা ডেসক্রিপশন এ কয়টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।Page Title এটি ৭০ অক্ষরের মধ্যে রাখুন। এতে মূল কি-ওয়ার্ড এবং ব্র্যান্ডের নাম ব্যবহার করুন। Meta Description এটি ১৬০ অক্ষরের মধ্যে হতে হবে। এখানে পণ্যটির একটি চমৎকার সারসংক্ষেপ লিখুন এবং ক্রেতাকে ক্লিক করতে উদ্বুদ্ধ করে এমন কথা (Call to Action) যোগ করুন। যেমন: "১০০% খাঁটি চামড়ার ফরমাল জুতো। আজই অর্ডার করুন এবং ফ্রি ডেলিভারি উপভোগ করুন!"URL and Handleইউআরএলটি যেন ছোট এবং অর্থপূর্ণ হয়। যেমন: ://myshop.com. ইউআরএলে কোনো হিজিবিজি সংখ্যা বা স্পেশাল ক্যারেক্টার রাখবেন না।

এসইও টাইটেল ও মেটা ডেসক্রিপশন: প্রোডাক্ট পেজের একদম নিচে Search engine listing সেকশনে যান। সেখানে Edit এ ক্লিক করে একটি আকর্ষণীয় ও কিওয়ার্ডযুক্ত টাইটেল এবং ছোট বিবরণ দিন।ইউআরএল বা হ্যান্ডেলের জন্যপ্রোডাক্টের লিংক (URL) ছোট এবং সহজ রাখুন। লিংকে অপ্রয়োজনীয় সংখ্যা বা শব্দ ব্যবহার এড়িয়ে চলুন।প্রোডাক্টের ছবির ওপর ক্লিক করে অল টেক্সট যুক্ত করুন। এতে গুগল ইমেজ সার্চে আপনার পণ্য সহজে র‍্যাংক করবে। প্রোডাক্টের ডেসক্রিপশনে ক্রেতারা সাধারণত যে শব্দগুলো দিয়ে খোঁজে (Keywords), সেগুলোর স্বাভাবিক ব্যবহার রাখুন।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-অষ্টম ধাপঃ প্রোডাক্ট অর্গানাইজেশন এবং কালেকশন ট্যাগিং

প্রোডাক্ট অর্গানাইজেশন (Organization) এবং কালেকশন (Collections) ট্যাগিংআপনার ওয়েবসাইটের নেভিগেশন বা ইউজার এক্সপেরিয়েন্স (UX) উন্নত করতে এই অংশটি কাজে লাগে। গুগল এমন ওয়েবসাইট পছন্দ করে যা গোছানো। তার জন্য বেশ কিছু কৌশল আছে যে কৌশল গুলো অবলম্বন করলে আপনি প্রোডাক্ট অর্গানের জন্য কালেকশন ট্যাগিং সহজে করতে পারবেন যেমন Product Category জন্য গুগল এবং শপিফাইয়ের স্ট্যান্ডার্ড ক্যাটাগরি অনুযায়ী সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন। এরপর Product Type এটি আপনার নিজস্ব চেনার জন্য (যেমন- Casual Shoes)। Vendor এর স্থানে ম্যানুফ্যাকচারার বা ব্র্যান্ডের নাম লিখুন।পণ্যটি কোন কালেকশন বা ক্যাটাগরি পেজে দেখাবে (যেমন- Men's Fashion) তা সিলেক্ট করুন কিছু কি-ওয়ার্ড ট্যাগ হিসেবে যোগ করুন (যেমন- leather, formal, shoes)। এটি সাইটের অভ্যন্তরীণ সার্চ ফিল্টারে সাহায্য করে।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-নবমধাপঃ গুগল রিচ স্নিপেট এবং ব্লক হওয়া এড়াতে গুগলের মার্চেন্ট পলিসি অনুকরণ

গুগল রিচ স্নিপেট নবমধাপ(Rich Snippets) এবং ব্লক হওয়া এড়াতে গুগলের মার্চেন্ট পলিসি অনুকরণঅনেক সময় গুগল স্প্যাম বা ভুয়া রিভিউ এবং ভুল তথ্যের কারণে পুরো ওয়েবসাইট ব্লক করে দেয়। গুগল থেকে সুরক্ষিত থাকতে এবং গুগলের প্রথম পাতায় স্টার রেটিং ও মূল্যসহ প্রোডাক্ট প্রদর্শন (Rich Snippets) করতে  বেশ কিছু মার্কিন পলিসি অনুকরণ করা দরকার যেমন ধরেন 
ভুয়া রিভিউ পরিহার  করা উচিত কেননা থার্ড-পার্টি অ্যাপ দিয়ে হাজার হাজার ফেক বা ভুয়া ফাইভ-স্টার রিভিউ আমদানি করবেন না। গুগল এআই এগুলো শনাক্ত করতে পারলে সাইট পার্মানেন্টলি ব্লক করে দেবে। আপনার শপিফাই স্টোরে যে দাম এবং স্টক স্ট্যাটাস (In Stock/Out of Stock) দেওয়া আছে, তা যেন গুগল মার্চেন্ট সেন্টার বা স্কিমা ডাটার সাথে হুবহু মেলে।স্বচ্ছ রিফান্ড ও রিটার্ন পলিসি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়  এবং  গুগল মার্চেন্ট পলিসির জন্য বাধ্যতামূলক যেযে  আপনার ওয়েবসাইটে একটি স্পষ্ট 'Return & Refund Policy' এবং 'Terms of Service' পেজ থাকতে হবে। 

ব্যবহারবিধি : পণ্যটি কীভাবে ব্যবহার করতে হয় বা এর সঠিক যত্ন কীভাবে নিতে হবে, তা নিয়ে ৩-৪ লাইনের একটি অনুচ্ছেদ রাখুন। যেমন পোশাক বা জুতো হলে সঠিক সাইজ বেছে নেওয়ার চার্ট বা নির্দেশিকা দিন। শর্তাবলী  উল্লেখ করে ডেলিভারি সময় এবং রিটার্ন পলিসি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য যুক্ত করুন।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ-দশম ধাপঃ প্রোডাক্ট পাবলিশিং,  রিভিও এবং ফাইনাল চেকলিস্ট

প্রোডাক্ট পাবলিশিং, রিভিও এবং ফাইনাল চেকলিস্ট ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে অন্যতম হলো যে তথ্য তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে , সেইসব তথ্যপূরণ করা হয়ে গেলে পেজের একদম ওপরে ডানদিকের কোণায় Product status অপশনটি দেখতে পাবেন।আপনি যদি পণ্যটি এখনই ক্রেতাদের দেখাতে চান, তবে এটি Active করুনযদি আরও কাজ বাকি থাকে, তবে Draft করে রাখতে পারেন।সবশেষে Save বাটনে ক্লিক করুন।পাবলিশ করার আগের ফাইনাল চেকলিস্ট করা অত্যন্ত জরুরীযাতে করে যাচাই করা যায় যে টাইটেল এবং ডেসক্রিপশনে কোনো বানান ভুল আছে কি না?সব ছবিতে Alt Text দেওয়া হয়েছে কি না?মোবাইল ভিউতে প্রোডাক্ট পেজটি সুন্দর দেখাচ্ছে কি না? (কারণ গুগল মোবাইল-ফার্স্ট ইনডেক্সিং ব্যবহার করে)।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপঃউপসংহার

এই আর্টিকেল পড়ে আমরা বুঝতে পারলাম যে ,শপিফাই স্টোরে সঠিকভাবে প্রোডাক্ট যোগ করা অনলাইন ব্যবসার সফলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সঠিক তথ্য, আকর্ষণীয় ছবি ও নিখুঁত মূল্য নির্ধারণের মাধ্যমে কাস্টমারদের কেনাকাটার অভিজ্ঞতা যেমন সহজ হয়, তেমনি বিক্রয় বৃদ্ধির সম্ভাবনাও বহুগুণ বেড়ে যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি মধুমিতা আইটির নিতিমালা মেনে কমেন্ট করুন ।প্রতিটি কমেন্ট গুরুতসহকারে পর্যালোচনা করা হয়।

comment url
Md. Atiqur Rahman
Md. Atiqur Rahman
আমি মোহাম্মদ আতিকুর রহমান শাকিল। পড়াশোনা করেছি নর্দার্ন ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগে (বিবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র হিউম্যান রিসোর্স বিভাগে (এমবিএ) এবং একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে (মাস্টার্স)।আমার উদ্যোগে গঠিত "মধুমতি আইটি"-র প্রধান লক্ষ্য মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসায় প্রযুক্তির ব্যবহারকে সহজ, দ্রুত এবং কার্যকর করা। উন্নত মানের আইটি সেবা, ডিজিটাল মার্কেটিং পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা তরুণদের আইটি দক্ষতা বাড়াতে কাজ করছি। এর পাশাপাশি, আমাদের আরেকটি বড় উদ্দেশ্য হলো কোনো জটিল গ্রামার ছাড়াই বাংলা ভাষাভাষীদের জন্য সহজ স্ট্রাকচারের মাধ্যমে অ্যাডভান্সড ইংরেজি লেখা ও বলার দারুণ সব কনটেন্ট তৈরি করা। এছাড়াও মধুমিতা এগ্রো প্রজেক্ট নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে। ।